মাটির বাড়ি ভাঙতেই উদ্ধার প্রাচীন রুপোর মুদ্রা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার অন্তর্গত বোখরা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রয়াত ইমাদ আলী মোল্লার মাটির বাড়ি ভেঙে উদ্ধার হল প্রাচীন রুপোর মুদ্রা । রবিবার এই প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধার হতেই গ্রাম জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।

জানা গিয়েছে, প্রয়াত ডাক্তার ইমাদ আলী মোল্লা ও তার ভাইয়ের এই পৈত্রিক মাটির বাড়ি ছিল সাগরদিঘীর বোখারা গ্রামে । বর্তমানে মাটির বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয় রবিবার থেকে । আর মাটির বাড়িটি ভাঙতে গেলেই উদ্ধার হয় বেশ কিছু রুপোর মুদ্রা । আর এই ঘটনা জানাজানি হতেই গ্রাম জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এদিনের এই ঘটনার খবর দেওয়া হয় সাগরদিঘী থানার পুলিশকে । সাগরদিঘী থানার পুলিশ এসে মুদ্রাগুলো সংগ্রহ করার কাজ শুরু করেছে । ইতিমধ্যেই কত বছরের পুরনো এই মুদ্রাগুলি সেগুলো সংগ্রহ করে সংগ্রহশালায় পাঠিয়ে তা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ।

রুপোর মুদ্রা গুলো সমস্তটাই ১৮৬২ ও ১৮৭৮ খ্রীষ্টাব্দের বলে জানা গিয়েছে স্হানীয় বাসিন্দাদের সুত্রে । পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রাচীন রুপোর কয়েন উদ্ধার করা হয়েছে । যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন, তারা এই রুপোর কয়েন সংগ্রহ করেছেন । অন্যদিকে পরিবারের আরেক সদস্য চামেলী বিবি জানান, এখানে কোন রুপোর মুদ্রা উদ্ধার হয়নি; এটা সম্পুর্ণ মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube