শীতের আমেজ ছাপ ফেলতে শুরু করেছে রাজ্যে । জানা যাচ্ছে, পশ্চিমের জেলায় কুড়ি ডিগ্রি বা তার নিচে তাপমাত্রা নেমেছে । অক্টোবর মাসের শেষ দু’টো দিনে শীতের আমেজ থাকবে । শীতের আমেজ আরও একটু বাড়লো রাজ্যে । কলকাতায় ২১ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা থাকবে ।
কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে । আগামী দুই দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে । অক্টোবরের শেষ উইকেন্ডে মনোরম পরিবেশ থাকছে । বৃষ্টির কোন সম্ভাবনা নেই; থাকছে পরিষ্কার আকাশ । জেলায় জেলায় শীতের আমেজ থাকছে । মনোরম পরিবেশ হলেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি বা তার নিচে থাকতে পারে । আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে আবহাওয়া সূত্রে । বুধবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ ।
দক্ষিণবঙ্গে দক্ষিণা বাতাসের দিন শেষ । ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ এখন জেলায় জেলায় । আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে । শুকনো বাতাস; জলীয়বাষ্প ক্রমশ কমবে ।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে । আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে । নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে ।ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে । বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানান গিয়েছে । ক্রমশ শুকনো বাতাস ও জলীয়বাষ্পের পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে ।
কলকাতায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই । কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই বএই জানা গিয়েছে । সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে । বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে ।মূলত পরিষ্কার আকাশ থাকছে । শীতের আমেজ বাড়ছে । সোমবার ও মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকবে । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি ছিল । শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ ছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

