প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে আজ বসিরহাটে মিছিল করে বিক্ষোভ তৃণমূলের।
রেশন দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে আজ বসিরহাট বোটঘাট থেকে বসিরহাট টাউনহল পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করেছে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা । মিছিলে থাকা নেতাকর্মীদের অভিযোগ বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলি একে একে নেতা মন্ত্রীদের গ্রেফতার করছে এবং গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে বন্ধ করা যাবে না এমনই স্লোগান দিয়ে তৃণমূলের একটি মিছিল সংগঠিত হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

