সেতুর দাবিতে বনগাঁ বাগদা সড়কের জোকা আমতলায় শুরু হয় অবরোধ । সোমবার রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের জোকা আমতলা এলাকায় সেতুর দাবিতে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করলেন ভুলোট গ্রামবাসীরা । এদিনের ঘটনায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কোদালিয়া সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভুলোট গ্রাম এবং আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের মালিপোতা গ্রামের মধ্যে সংযোগকারী সেতুর বেহাল অবস্থা হয়ে রয়েছে ।
সুত্রের দাবি অনুযায়ী, চলাচলের অযোগ্য এই সেতু দিয়ে যাতায়াতের সময় প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । স্কুলের ছাত্র-ছাত্রীরা যেমন বিদ্যালয় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ছে তেমনই নাগরিকরাও বিভিন্ন কাজে মালিপোতা গ্রামে যেতে গেলে দুর্ঘটনায় পড়ছেন । তাদের আরও অভিযোগ ভোট আসে, ভোট যায়; এমএলএ ও এমপি-দের প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই হয়ে রয়ে যায় । এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্বেও কোনও সুরাহা হয়নি । তাই তারা চাইছেন অবিলম্বে প্রশাসন পোক্ত ব্রিজের ব্যবস্থা করুক না হলে তারা এই পথ অবরোধ চালিয়ে যাবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

