জাল লটারি সহ উদ্ধার লটারি ছাপার মেশিনও!

গোডাউনের ভেতরে মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে ছাপা হত লটারি । সেই লটারি ছড়িয়ে দেওয়া হত বিভিন্ন প্রান্তে । রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান শিব মন্দির এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ জাল লটারি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ ।

রবিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় । যদিও অবৈধ লটারি কারবারি এখনও পর্যন্ত পলাতক । এদিনের ঘটনায় জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায়, ওই গোডাউন থেকে বেশ কয়েকটি জেরক্স মেশিন, জাল লটারি ছাপার মেশিন সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।

একই সঙ্গে জানা যাচ্ছে, এই লটারি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি । বিষয়টি নিয়ে মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube