পাচার করার আগেই হেরোইন ও মাদক সামগ্রী সহ গ্রেফতার করা হল এক যুবককে । গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মাঠপাড়া সংলগ্ন এলাকায় নাকা চেকিং শুরু করেন রেজিনগর থানার ওসি মোঃ খুরশিদ আলম ও তার টিম । এমন সময় স্কুটি নিয়ে এক যুবক রামপাড়ার দিক থেকে রেজিনগরের দিকে যাচ্ছিল । ওই স্কুটির কোন নাম্বার প্লেট না থাকায় সন্দেহজনক স্কুটিটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ । ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৫০ গ্রাম হেরোইন ও হেরোইন তৈরীর দব্য ।
তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা । পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম আনারুল সেখ; তাঁর বয়স ৩০ বছর ও তার বাড়ি বেলডাঙ্গা থানার সুরুলিয়া বটতলাপাড়া এলাকায় । ধৃত যুবকের থেকে আরও জানা যায় ওই যুবক নিজে বাড়িতে হেরোইন তৈরী করে ।
ধৃত যুবককে রবিবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় । কোথা থেকে হেরোইন নিয়ে আসা হচ্ছিল বা কোথায় তা পাচার করত, এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

