ফের গঙ্গা ভাঙন দেখা গেল সামশেরগঞ্জে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছেন গ্রামের বাসিন্দারা । তলিয়ে যাচ্ছে একের পর এক জমি । চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষের কপালে ।
ফের গঙ্গা ভাঙ্গনে আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । উত্তর চাচন্ডে গঙ্গা ভাঙনের পর এবার শিকদারপুরে গঙ্গা গর্ভে তলিয়ে যায় প্রায় ৫০ মিটার নদীর তীরবর্তী এলাকার জমি । শনিবার রাতে বিষয়টি জানাজানি হতেই ভাঙনের আতঙ্কে চিন্তিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
আতঙ্কিত হয়ে গঙ্গা তীরবর্তী এলাকার প্রায় ৩০ টি পরিবার বাড়ি থেকে যাবতীয় আসবাবপত্র সরিয়ে নেন । রাত থেকেই আসবাবপত্র সহ সরঞ্জাম সরানোর কাজ করেন স্থানীয় বাসিন্দারারা । রবিবার সকালেও আসবাবপত্র সরানোর কাজ চলছে । পাশাপাশি যে কোনো মুহূর্তে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়ে যায় সাধারন মানুষের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

