অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে ফের ঘটল রেল দুর্ঘটনা । রবিবার সন্ধ্যায় কন্টকাপল্লী অঞ্চলে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেস ট্রেনের । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এদিনের এই দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ১৩ জন, আহত হয়েছেন ১০ জন । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে । তবে শুরু করা হয়েছে উদ্ধার কাজ ।
জানা গিয়েছে প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল । ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে । তখন তাতে এসে ধাক্কা মারে পালাসা এক্সপ্রেস । বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল সেই ট্রেনটি । ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানা গিয়েছে । রেলের উদ্ধারকারী দলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষরাও ।
পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দু’টি ট্রেনের সংঘর্ষ হয়েছে । যার জেরে প্যাসেঞ্জার ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে । তিন জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন দশ জন । কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে রেলের তদন্ত কমিটি । ঘটনার পরের মুহূর্তেই লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা এবং দু’টি ট্রেনের যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেবার বিকল্প ব্যাবস্থা করা শুরু হয়ে গিয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

