রেজিনগরে দুই জার ভর্তি তাজা বোমা উদ্ধার। গ্রেফতার ১ । মুর্শিদাবাদে দুই জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার, গ্রেফতার এক, শনিবার দুপুরে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশিপুর অঞ্চলের গোপালপুর উত্তরপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় রেজিনগর থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ তার টিম, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মুরগি রাখার ঘর থেকে দু’জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। তারপরেই ওই বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল মোতায়েন আছে পুলিশ।
ইতিমধ্যেই বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে কর্মীরা এসে বোম গুলি নিষ্ক্রিয় করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম জানা যায় মোশারফ শেখ। ধৃত যুবককে শনিবার পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।কি কারনে এত পরিমাণে বোমা বাড়িতে মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

