পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরূদ্ধে । অভিযুক্ত স্বামীর নাম অসীম লেট । ঘটনায় জখম হয়েছেন এক শিশু সহ আরো দু’জন । শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার মহিল্লাপাড়া গ্রামে।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, মাড়গ্রাম থানার বোনতা গ্রামের বাসিন্দা অসীম লেটের মেয়ে মিলি লেটের বিয়ে হয়েছে পাশের মহিল্লাপাড়া গ্রামে। দু’দিন আগে মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন অসীম লেটের স্ত্রী শম্পা লেট । গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অসীম লেটও মেয়ের বাড়িতে যায় । সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয় ।
অভিযোগ ওঠে, অশান্তির কিছুক্ষণ পর মদের বোতলের মধ্যে অ্যাসিড নিয়ে ফের মেয়ের বাড়িতে আসে অসীম লেট । এবং তার স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে দেয় সে । অসীমের ছোঁড়া অ্যাসিড তার স্ত্রী, মেয়ে এবং নাতির গায়ে লাগে ।
তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত অসীম লেট । এদিকে হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাড়গ্রাম থানার পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

