শান্তিপুরে খুন বিজেপি কর্মী!

শান্তিপুরের জিয়াকুরে খুন হলেন এক বিজেপি কর্মী । মৃতের পরিবারের দাবি পুরনো গন্ডগোলের জেরেই খুন হতে হয়েছে ওই বিজেপি কর্মীকে ।

বুধবার সন্ধ্যেবেলায় অধীর সরকার বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন । অভিযোগ উঠছে সেখানেই গোকুল এবং আনন্দ তাকে মারধর করেন । এই দুই ব্যক্তি সম্পর্কে তাদের আত্মীয় হন বলেও দাবি পরিবার সূত্রে ।

হামলার পরই আক্রান্ত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে রাজনৈতিক কারণেই যে এই খুন সেটা পরিবারের লোক জানাচ্ছেন না।

মৃতের ছেলের দাবি তিনি বিজেপি বুথ সহ সভাপতি । যাদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠছে তারা তৃণমূল দল করেন বলেও জানিয়েছেন তিনি । অভিযুক্ত দু’জনের মধ্যে গোকুল সরকার শান্তিপুর থানায় আত্মসমর্পণ করেছেন বলে দাবি তার পরিবারের ।

অধীর সরকার খুনের ঘটনায় গোকুল সরকারকে তোলা হল রানাঘাট আদালতে । আদালতে গোকুল সরকারের পুলিশি হেফাজতের আবেদন করেছে শান্তিপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube