লক্ষ্মী পুজোয় মাতোয়ারা হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ। ধর্মের বেড়াজাল ভেঙে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতেন ধর্মডাঙ্গা গ্রাম। লক্ষ্মী পুজোর দিন স্থানীয় এলাকার গ্রামবাসীরা জানান দুর্গা পুজো নয়, এখানে লক্ষ্মী পুজো প্রধান উৎসব, ধর্মডাঙ্গা রংপাড়া মিলিয়ে মোট পাঁচটি ছোট বড় লক্ষী পুজো এখানে হয় ।
বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধর্মডাঙ্গা পল্লীশ্রী ক্লাবের লক্ষ্মীপূজো।এলাকাবাসীরা জানাচ্ছেন ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু মুসলিম সকলেই এই পূজোয় অংশগ্রহণ করে। । প্রতিবছর লক্ষ্মী দেবীর প্রতিমার আরাধনা করা হলেও এবার লক্ষীনারায়নের আরাধনা করছে তারা। তাদের পুজো এ বছর ৪২ বছরে পদার্পণ করল। বাজেট ৩ লক্ষ টাকা। প্রতিদিনই থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান। পল্লীশ্রী সংঘ ছাড়াও এলাকায় আরো ছোট বড় চারটি পুজো হয়। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে গ্রামীণ মেলাও।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

