গ্রামে দুর্গাপুজো হয় না, সাড়ম্বরে হয় লক্ষ্মী আরাধনা

কান্দি মনোহরপুর গ্রামে দুর্গাপুজো হয় না! লক্ষ্মী পুজোয় মেতে ওঠে গোটা গ্রাম ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মা দুর্গা কৈলাশে ফিরে গেলেও বাঙালি উৎসব মুখর এখনও। কোজাগরী লক্ষ্মী পুজো সেই পুজোয় মেতে ওঠে মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম। কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মনোহরপুর গ্রামে প্রায় বারোশো লোকের বসবাস এই গ্রামে।

গ্রামের অন্যতম সদস্য অশোক মন্ডল জানান, কৃষি প্রধান এলাকা বলে পরিচিত এই গ্রামে কোন শারদীয়া দুর্গাপুজো হয়না কিন্তু এই গোটা গ্রামে লক্ষ্মী পুজো মেতে ওঠেন গ্রামবাসিরা। গ্রামের সকল স্তরের মানুষ লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে চারদিন ধরে উৎসবে সামিল হন। শুধু লক্ষ্মী পুজো উপলক্ষে পুজো নয়, মেলা এবং যাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পাশাপাশি ভাসানে আতসবাজী প্রদর্শনী করা হয়। প্রায় একশো দশ বছরের প্রাচীন এই লক্ষী পুজো। লক্ষ্মী ও নারায়ণ একসাথে পূজিত হন, গ্রামবাসিরা দুর্গাপুজোয় আনন্দ না করলেও লক্ষীপুজো মেতে ওঠে ছোট থেকে বড় সবাই।

মূলত কৃষি প্রধান এই গ্রামে চাষের ফলন ভালো হওয়ার জন্য এই লক্ষ্মী পুজো চালু করা হয় সেই থেকে পুজো চালু করা হয় যা আজও ঐতিহ্য পরম্পরা মধ্যে দিয়ে উৎসব পালন করা হয় এই গ্রামের প্রধান পুজো লক্ষী দেবীর আরাধনায়।

শনিবার সন্ধ্যায় পুজো হলেও সকাল থেকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। চলছে প্রতিমা সাজানোর পর্ব । এই বছর পুজোকে ঘিরে গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শনিবার সন্ধ্যা থেকেই যাত্রা শুরু হবে যাত্রা। রবিবার পর্যন্ত চলবে যাত্রা, সোমবার হবে আতসবাজী সহকারে প্রতিমা নিরঞ্জন পর্ব। আর তারপরেই শেষ হবে গ্রামের ঐতিহ্যপূর্ণ কোজাগরী লক্ষ্মী পুজো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube