ঘট ভরতে এসে তলিয়ে গেল ছাত্র

লক্ষ্মী পুজোর দিন জল ভরতে এসে গঙ্গায় তলিয়ে গেলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে।

পরিবার সুত্রে জানা যায়, আজ সকালে লক্ষ্মী পুজোর জন্য জল ভরতে এসে হঠাৎ করে গঙ্গায় তলিয়ে যায়। বছর ৮-এর নিখোঁজ ছাত্রের নাম সুরজিত দাস । বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের শিবমন্দির কাহারপারা এলাকায়। তলিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এদিকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রের গঙ্গায় তলিয়ে যাওয়ায় খবর পেয়ে ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে ছুটে আসে সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনযামামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা সহ অনান্য প্রশাসনিক কর্মকর্তারা। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube