বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ!

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের । বুধবার রাতে ঘটনাটি ঘটে চোপড়ার চুয়া গাড়ি এলাকায় । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সম্পর্কে দুইজনেই জামাইবাবু ও শ্যালক ।

পথ দুর্ঘটনায় মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সঞ্জয় সিংহ; তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর । তিনি চাকুলিয়া থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন বলে খবর । তাঁর বাড়ি চাকুলিয়া থানার পাগলা এলাকায় । অন্যদিকে মৃত ২৫ বছর বয়সী পীযূষ চন্দ্র সিংহ-র বাড়ি ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঠালডাঙ্গি এলাকায় ।

জানা গিয়েছে মৃত সিভিক ভলান্টিয়ার চোপড়া কাঠালডাঙ্গি এলাকায় শ্বশুর বাড়িতে গিয়েছিলেন । এরপর বুধবার ওই সিভিক ভলান্টিয়ার তার শ্যালককে বাইকে করে মেলা ঘুরতে কাঁচাকালি এলাকায় নিয়ে গিয়েছিলেন । মেলা ঘুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুইজনেই ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি এসে বাইকে ধাক্কা মারলে গুরুতর ভাবে জখম হন ওই দু’জন । এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

অন্যদিকে এই ঘটনায় পলাতক ছোট গাড়ির চালক । পুলিশ গাড়িটিকে আটক করে রেখেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube