ইডির নজরে এবার জ‍্যোতিপ্রিয় ঘনিষ্ঠরা

ইডির নজরে এবার জ‍্যোতিপ্রিয় ঘনিষ্ঠরা। রেশন দুর্নীতি কান্ডে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই বিপাকে পড়তে চলেছে মন্ত্রী ঘনিষ্ঠ বেশ কিছু পুরসভা কাউন্সিলার। বিধাননগর, দমদম, হাবড়া পুরসভার চার কাউন্সিলার আছে। মন্ত্রীর ছায়াসঙ্গী এক তরুন ছাত্র নেতা রাতারাতি প্রভাবশালী হয়ে ওঠে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে তার জন‍্যে আলাদা ঘর, গাড়ি দেওয়া হয়।

গত পুরসভা ভোটে হাবড়া পুরসভায় টিকিট পেয়ে কাউন্সিলার হয়েছেন। হাবড়া চৈতন্য কলেজে ছাত্র ভর্তির বিনিময়ে প্রচুর টাকা নিয়েছে বলে অভিযোগ। এছাড়া মন্ত্রীর ছায়া সঙ্গী দুই মহিলা কাউন্সিলারও ইডির নজরে।

রাতারাতি এদের সবার সামাজিক অবস্থান বদলের সঙ্গে সঙ্গে কিভাবে আর্থিক ভাবে ফুলে ফেঁপে উঠল তা খতিয়ে দেখতে চায় ইডি। সূত্রে খবর এক মহিলা কাউন্সিলারের কাছে থাকা মন্ত্রীর বিশাল অংকের টাকা নিয়ে দূরত্ব বেড়েছে। জনান্তিকে খবর জেলা পরিষদে কর্মাধ‍্যক্ষ পদ বিলির নামে মোটা টাকা লেনদেন হয়েছে। মন্ত্রী ঘনিষ্ঠ বেশ কয়েকজন অযোগ্য কর্মাধ‍্যক্ষ পদেও বসেছেন। বাকিবুরের সঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠদের তালিকা ইডির হাতে। তালিকায় থাকা ব‍্যক্তিদের যে কোনো মুহুর্তে ডাকতে পারে ইডি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube