লক্ষ্মী লাভের আশায়, লক্ষ্মী বিদায়!

KOLKATA, OCT 19 (UNI) Ahead of Laxmi Puja, People buying idols of Goddess Laxmi from a roadside shop, in Kolkata on Tuesday.UNI PHOTO vky1

আজ কোজাগরি লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর প্রচলন বহুদিন থেকে। আর সেই পুজোর বাজার করতে গিয়ে মাথায় হাত আমজনতার। প্রতিমা থেকে শুরু করে ফুল ফল এবং সমস্ত উপাচারেরই দাম আকাশ ছোঁয়া, ফলে মাথায় হাত আমজনতার।

পুজোর সময় পুজোর জিনিসগুলির দাম একটু বেশিই থাকে। কিন্তু এবছর গত বছরের থেকেও অনেক বেশি দাম দিয়ে পুজোর সমস্ত কিছুই কিনতে হচ্ছে। গত বছর যে প্রতিমার দাম ছিল ২০০ টাকা এ বছর তার ৩০০ টাকা। ফল ও ফুলের দামও অগ্নিমূল্য। ফলে সমস্যায় সাধারণ মানুষ। প্রচলিত প্রথা অনুযায়ী আজকের দিনে লক্ষ্মীর আরাধনা না করে তো পারা যাবে না। সেই কারণেই যে যার সাধ্যমত জিনিসপত্র কিনছেন। বাজারদর বেশি থাকায় মনের মত জিনিস কিনতে পারছেন না অধিকাংশ মানুষ।

জিনিসপত্রের দাম বেশি হওয়ায় পকেটের টানপড়া স্বত্বেও বাড়তি টাকা খরচ করে মা লক্ষ্মীর কৃপা লাভের আশায় দেবীর আরাধনায় ব্যাস্ত সবাই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube