শীতে প্রাণবন্ত হয়ে উঠুক আপনার ত্বক

পুজোর পর থেকেই বঙ্গে হিমেল হাওয়া ভেসে আসে ।প্রায় সবারই শীত একটু বেশি পছন্দের সময় । কিন্তু শীতের শুরুতেই আমরা অনুভব করতে পারি যে আমাদের ত্বক বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ছে ।কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদের ত্বকের যত্ন নেওয়ার রুটিনেরও পরিবর্তন ঘটে ।ত্বক হয়ে পড়ে আরও স্পর্শকাতর ও খসখসে । শীতে যেমন পোশাকের পরিবর্তন ঘটায় তেমনই নিজের যত্ন নেওয়াতেও পরিবর্তন আনে । ত্বক যাতে হাইড্রেটেড থাকে সেই বিষয়ে আমাদের নজর রাখতে হয় ।এই ত্বক হাইড্রেটেড রাখার নানা রকমের পদ্ধতি আমরা মেনে চললেই আমাদের ত্বক উজ্জ্বল ও মোলায়েম হয়ে উঠবে । তেমনই কিছু পদ্ধতি নীচে উল্লেখ করা হল –

গরম জলে স্নান করুন সীমিত – শীতকালে ভাবতেই পারা যায় না গরম জল ছাড়া স্নান করা ! কিন্তু এই হট শাওয়ারই আমাদের ত্বকের মারাত্বক ক্ষতি করে ।৫ থেকে ১০ মিনিটের বেশি সময় কোনভাবে দেওয়া উচিত নয় স্নানে ।

ময়েসচারাইজার – মুখের ত্বক ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে বেশি ।অ্যাসিডযুক্ত ময়েসচারাইজারগুলো ব্যাবহার করা উচিত যা মুখের তৈলাক্তভাব বজায় রাখে ।

ক্লিন্জার – শীতে মৃদু  ময়েসচারাইজিং লেখা ক্লিনজার গুলো ব্যাবহার করা উচিত । তাতে ত্বকের আদ্রতার সাথে ত্বক তৈলাক্ত ভাব ও বজায় ও থাকে ।

সান্সক্রিন এর ব্যাবহার – শীত থাকলেও সান্সক্রিন-এর ব্যাবহার করা উচিত প্রত্যেকদিন । শীতে রোদ গায়ে লাগাতে ভালো লাগলেও আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুখে ট্যান পরার সম্ভাবনা যথেষ্ট রয়েছে ।

অলিভ অয়েল – ত্বকে শীতকালে মৃতকোষের পরিমাণ কম করে যাতে রিহাইড্রেটেড রাখা যায় তাঁর জন্য অলিভ অয়েলের ব্যাবহার করা উচিত । যাতে ত্বক মোলায়েম থাকে ।অয়েল ম্যাসেজ আমাদের ত্বকে আদ্রতা বজায় রাখে ।

হ্যান্ড ক্রিম রাখুন হাতের কাছে – হাত মসৃণ ও কোমল করার জন্য প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম ব্যাবহার করুন ।ত্বকের আদ্রতা তাহলে ফিরে আসে ।

জল খান বেশি করে – ত্বক যেমন বাইরে থেকে হাইড্রেটেড রাখা উচিত তেমন ভেতর থেকেও যাতে ত্বকে আদ্রতা বজায় রাখা যায় সেদিকে একটু নজর দেওয়া উচিত ।  তাই পরিমাণে বেশি করে জল খান ।

রুক্ষ ও শুষ্ক ত্বক থেকে মুক্তির জন্য কিছু টিপস দেওয়া হল । এগুলি মেনে চললে আমাদের ত্বক প্রাণবন্ত হয়ে উঠবে । ত্বকের ওপর যত্ন নিন ও সুন্দর থাকুন ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube