নুন-চিনি গোলা জল বা আমপোড়া সরবত সবটাই অতীত, ‘পাঁচতলা মল’ পুরোটাই ‘বিয়ার’ । তবে এই বিয়ারকে ভাল্লুক ভেবে ভুল না করাই ভালো ! পশ্চিমবাংলায় অন্যান্যবারের তুলনায় এই বছর গরম যথেষ্ট বেশি । তাই নাভিশ্বাস ওঠা গরমের সাথে পাল্লা দিতে গিয়ে ঠাণ্ডা পানীয়-র চাহিদা বাড়ে প্রত্যেকবারেই । এই বছরেও তার ব্যাতিক্রম হয়নি ।

তবে এই ঠাণ্ডা পানীয় কিছুটা আলাদা । যা নাকি প্রশান্তির অনুভুতি দেয় একেধিককেই । তাই গরম পড়তেই ‘এসি’-র সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিয়ারের চাহিদাও ! রিপোর্ট অন্তত তাই বলছে । যোগানের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বেশি রয়েছে বিয়ারের চাহিদা । শুধু এপ্রিল মাসেই বিয়ার বেচে রাজ্যের বাড়তি আয় হয়েছে ৪০০ কোটি টাকা! এমনটাই খবর আবগারি দফতর সূত্রে ।
তবে শুধু বিয়ারই নয় পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে মদেরও । গরম পড়তেই ঠাণ্ডা পানীয়র লোভে সরকারি আয় বাড়িয়েছে পশ্চিমবাংলার মানুষ । সাথে এই তীব্র গরমে বিয়েরে চুমুক দিয়ে নিজেদের তৃপ্তি মেটাচ্ছেন একাধিক ‘বিয়ার’ প্রেমী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

