অনুব্রত মণ্ডলের ভাইকে বেধড়ক মারধর, বোলপুর পুলিসের উপর উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ

অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এলাকার দুই যুবকের বিরুদ্ধে । রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার বাইরে বসে পরে সুমিত মণ্ডল

পুলিসে লিখিত অভিযোগ করা সত্তেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হইনি বলেই অভিযোগ বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে। সুমিত মণ্ডলের অভিযোগ অনুব্রতর ভাই হওয়ার কারণেই তাঁকে মারধর করা হয় । অভিযোগ করা সত্তেও পুলিস কোনও পদক্ষেপ না নেওয়ায় নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিসের বিরুদ্ধে ।

প্রসঙ্গত জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টীর বাড়ি সংলগ্ন পুকুরের কাছে বিসর্জনের সময় মারধর করা হয় সুমিত মণ্ডলকে । মারধরের অভিযোগ উঠছে এলাকার দুই যুবকের বিরুদ্ধে । মারধরের জেরে গুরুতর ভাবে আহত হন তিনি । সেই রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার দ্বারস্থ হন তিনি । কিন্তু, থানায় লিখিত ভাবে অভিযোগ জানান সত্ত্বেও পুলিশ কোনও পধক্ষেপ নেয়নি বলেই জানা যাচ্ছে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube