চিকিৎসকদের গাফিলতিতে আবারও উঠল শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা । শুক্রবার ভাঙচুর চালানো হয় বড়গাছিয়ার একটি নার্সিংহোমে । এদিনের ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তিপক্ষ ।
হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যজাতের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো । পরিবারের লোকজন শুক্রবার সকালে নার্সিংহোমে এলে পরে কর্তিপক্ষের সাথে বচসা শুরু হয় । শিশুটির মৃত্যুর ঘটনায় সদুত্তর না পাওয়ায় ভাঙচুর করা হয় নার্সিংহোমে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এক মহিলা বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এবং বুধবার সন্ধে ছয়টা নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন । রোগীর পরিবারের দাবি গতকাল রাতে পরিবারের লোকজন মা ও শিশুকে সুস্থ দেখেই বাড়ি গিয়েছিলেন ।
শুক্রবার ভোরে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর বাড়িতে ফোন করে বলেন শিশুটি অসুস্থ । তারপরেই পরিবারের লোকজন নার্সিংহোমে আসতেই জানতে পারেন ওই শিশুটি মারা গিয়েছে । এই ঘটনার জেরে রোগীর আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন ওই নার্সিংহোমে ভাঙচুর চালায় । ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ । মহিলার স্বামী জানান তার শিশুর মৃত্যুর জন্য চিকিৎসক ও নার্সরা দায়ী । তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি । নার্সিংহোমের এক নার্স রিঙ্কু মালিক অভিযোগ অস্বীকার করে জানান ব্রেস্ট ফিড করানোর সময় হয়তো কোনো সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

