আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কামারগছ এলাকা । ঘটনায় ছুরির আঘাতে জখম হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী সহ আরও এক ব্যক্তি । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার । জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই আব্দুল হক ও জাহিদুল রহমানের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে মধ্যে ঝামেলা চলছিল।

অভিযোগ বৃহস্পতিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে জোর করে টাকা আদায় করতে যায় জাহিদুল রহমান ও তাঁর গোষ্ঠীর লোকজন। টাকা দিতে রাজি না হওয়ায় পঞ্চায়েত সদস্যের স্ত্রীর উপর ছুরি দিয়ে চড়াও হয় জাহিদুল রহমানের লোকজন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ঘটনায় জখম হন স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্ত্রী আঞ্জমান খাতুন সহ আরও এক ব্যক্তি । জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে বর্তমানে এলাকা থমথমে হয়ে রয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube