সবে মিটেছে দুর্গাপুজো । লক্ষ্মীপুজোর বাজারে সব কিছুরই দাম এখন আকাশ ছোঁয়া । তা প্রতিমা থেকে পূজোর উপকরণ হোক কিংবা হোক ফল, দামের জেরে হাতে ছ্যাঁকা পড়ছে মধ্যবিত্তের । বিক্রেতারা লাভের আশায় রয়েছেন । তবে ক্রেতার অভাব রয়েছে বাজারে ।
বলে তারা জানাচ্ছেন । লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে আড়াই হাজার টাকায় । অন্যদিকে উপকরণেরও দাম বেড়েছে । কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম সামান্য বৃদ্ধি হওয়ার ফলে ক্রেতারা তা কিনতে চাইছেন না বলেই জানালেন প্রতিমা শিল্পীরা ।
বর্ধমানের কার্জনগেট সংলগ্ন বিসি রোড এলাকায় পসার সাজিয়ে বসে রয়েছেন পুজোর উপকরণ বিক্রেতারা । কিন্তু তাঁদের বিক্রিতে ভাটা পড়েছে বলে জানাচ্ছেন তাঁরা । একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ফলের দামও; তাই ক্রেতারা ফল কিনতে নারাজ । তবে লক্ষী দেবীর আরাধনায় কোনরকম ত্রুটি থাকবে না বলে জানাচ্ছেন মহিলারা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

