ক্রমশ বেড়েই চলেছে বাজার দর । সবজি, ফল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে । কার্যত দ্রব্যমূল্য বৃদ্ধির ছ্যাঁকা পড়ছে এবার মধ্যবিত্তের হাতে । ধনদেবীর আরাধনায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষের ।
রাত পোহালেই লক্ষী পুজো । আর সেই লক্ষী পুজোর বাজার করতে গিয়ে অগ্নিমূল্য বাজার দরের কারণে পকেট ফাঁকা হওয়ার জোগাড় মধ্যবিত্তের । ফল থেকে শুরু করে কাঁচা সবজি,লক্ষী পুজোর প্রাক্কালে প্রত্যেকটি জিনিসের দাম এখন আকাশ ছুঁয়েছে ।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, ফল থেকে সবজি, সব সামগ্রীতেই দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৯ টাকা করে । সবে কেটেছে দুর্গা পূজা । আর তার পরই লক্ষী পুজোয় বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ায় হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের । কীভাবে সারবেন লক্ষ্মী পুজোর বাজার ? চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তের কপালে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

