এক বছর বাদে আবারও দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে । রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন গীতাঞ্জলি সিনেমার সামনে এনএস রোডে তার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । তবে গত বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে কোন রকমের পশুদের কার্নিভালে রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ।
মুলত গত বছর ৭ই অক্টোবর সন্ধ্যায় ওই রাস্তাতেই দুর্গাপূজার কার্ণিভাল চলছিল । সে সময় কার্নিভালে বলদের গাড়িতে প্রতিমা নিয়ে শোভাযাত্রা চলছিল ‘অনুশীলনী ক্লাব’এর তরফ থেকে । ঠিক সেই সময় একটি বলদ আচমকা উন্মত্ত হয়ে গাড়ি থেকে নিজেকে ছুটিয়ে জন সমুদ্রের মাঝে উথাল পাথাল শুরু করে ।
শুধু তাই নয়, ওই উন্মত্ত বলদ দর্শকের আসনে ঢুকে পড়ে সাধন কর্মকার নামে এক ব্যক্তিকে গুঁতো দিয়ে মরাত্মক ভাবে জখম করে । এরপর ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিক্যাল ভর্তি করানো হয় । তবে তাতেও শেষ রখক্স হয়নি । পরবর্তীকালে তাঁর মৃত্যু ঘটে । আর এরপরই প্রশাসনিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । যদিও ডিজে ব্যবহারে প্রবল উচ্চ আওয়াজে বলদ দিশেহারা হয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফে দাবী করা হয়েছিল ।
এবারের অনুষ্ঠানে যাতে সেই প্রশ্নের সম্মুখীন না হতে হয় সে জন্যে কার্নিভালে ডিজে ও কোন ধরনের পশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

