মধ্যরাতে ইডি-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক!

।। স্বর্ণালী মান্না ।।

রেশন বন্টন দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তথ্য গোপন করা ও তদন্তে অসহযোগিতার কারণে গ্রেফতার করা হল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে । তাঁকে পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টে । ইতিমদ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে ।

বৃহস্পতিবার সাতসকালে তাঁর বাড়িতে পৌঁছন ইডি-র তদন্তকারী আধিকারিকরা । টানা ২১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে তাঁকে গ্রেফতার হলেন তৃণমূলের এই দাপুটে মন্ত্রী । গ্রেফতার করে আজ শুক্রবার তাঁকে নিয়ে যাওয়া হয় ইডি-র সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে । সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, সেখান থেকে তাঁকে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে । শুক্রবার ইডি আধিকারিকরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছেন ।

ইতিমধ্যেই ইডি-র হেফাজতে রয়েছেন রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুর রেহমান । সেক্ষেত্রে বনমন্ত্রীকে হেফাজতে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে । পরবর্তীতে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও থাকছে প্রবল ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, তদন্তে অসহযোগিতা,তথ‍্য গোপন করার অভিযোগে জ‍্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি । ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত খাদ্য দফতরে একাধিক অভিযোগ অঠা সত্ত্বেও কোনও তদন্ত করা হয়নি । একই সঙ্গে মিলেছে একাধিক ভুয়ো রেশন কার্ডের হদিসও । জানা গিয়েছে, এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমেই চলত রেশন পাচার চক্র ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube