রেশন দুর্নীতি নিয়ে ইডি-র স্ক্যানারে প্রাক্তন খাদ্যমন্ত্রী!

।। স্বর্ণালী মান্না ।।

রেশন বন্টন দুর্নীতি নিয়ে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি । দুর্গাপুজো কাটতে না কাটতেই বৃহস্পতিবার সাতসকালে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তল্লাশির তালিকা থেকে বাদ পড়েনি তাঁর দাদা ও আপ্ত সহায়কের বাড়িও ।

এদিনের ইডি অভিযানে জানা গিয়েছে এক যোগে মোট আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা । সল্টলেক, বেলেঘাটা সহ আরও বেশ কয়েকটি জায়গায় চলছে ইডি-র অভিযান । একই সঙ্গে মন্ত্রীর আপ্ত সহায়ক, অমিত দে-র নাগেরবাজারের তিনটি ফ্ল্যাটেও হানা দেয় ইডি । এদিন জানা গিয়েছে ১০ জনের একটি প্রতিনিধি দল সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ মন্ত্রীর বাড়িতে আসেন । তল্লাশি চালানো হয় মন্ত্রীর দাদার বাড়িতেও ।

ইতিমধ্যেই রেশন দুর্নীতি নিয়ে গ্রেফতার হয়েছে বাকিবুর রেহমান । জানা গিয়েছে, বাকিবুরের কাছ থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে; যার সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সল্টলেকে নিজের বাড়িতেই রয়েছেন বনমন্ত্রী । কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে মোড়া রয়েছে তাঁর দাদার বাড়িটিও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube