শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র । মঙ্গলবার তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে হাজির ইডি-র আধিকারিকরা ।
‘কালিঘাটের কাকু’-কে সারপ্রাইজ ভিজিট দিল ইডি । গতকাল বিকেলে আচমকা সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক । কেবিনে গিয়ে দেখা করেন সুজয়কৃষ্ণের সঙ্গে । সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র । এদিন তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তপক্ষর থেকে চেয়ে পাঠাল ইডি আধিকারিকরা ।
আগস্ট মাসে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যাথা শুরু হয়েছিল তার । সেই দিনই তাকে ভর্তি করা হয় এসএসকেএম-এ । তার পর থেকে একটানা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । যার ফলে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ইডি সূত্রে খবর সেই সব নথি নিয়ে আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

