অষ্টমীর দিনেও প্রাণ কাড়ল পথ দুর্ঘটনা

প্রেমিকের সাথে বাইকে করে ঠাকুর দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৄত্যু হল প্রেমিকার ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কামলগাজি ফ্লাইওভারে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রেমিকের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলএন ফরতাবাদের বাসিন্দা রেশমি খাতুন ৷ আজ সকালে তারা কামলগাজি ফ্লাইওভার ধরে এলাচির দিকে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের বাইক ৷ এদিনের ঘটনার জেরে গুরুতর চোট পান রেশমি ৷ ডিভাইডারের গায়ে এখনও রক্ত লেগে রয়েছে ৷ পাশেই পড়ে রয়েছে জুতো, হেলমেট এমনকি গাড়ির নাম্বার প্লেটও ৷

আজ সকালে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকের নানান সামগ্রী উদ্ধার করে ৷ উদ্ধার করা হয় জুতো, হেডফোন, গাড়ির নাম্বার প্লেট সহ রক্তমাখা ওড়না ৷ ফ্লাইওভারের নিত্যযাত্রী কাবেরী দেবনাথ ও শঙ্কর দেবনাথ জানান আরও নজরদারি বাড়ানো উচিত পুলিশের ৷ মাঝেমধ্যেই এই ফ্লাইওভারে ‘রেস’ করা হয় ৷ ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাদের দাবি ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube