সামশেরগঞ্জে আবারও শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্ক । এই ভাঙনের জেরে বৃহস্পতিবার তলিয়ে গেল প্রায় ২৫ টি বাড়ি ।
গঙ্গার জলস্তর কমতেই ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদে । মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন নতুন কিছু নয় । গঙ্গা গর্ভে তলিয়ে গেল ২০ থেকে ২৫ টি বাড়ি । বৃহস্পতিবার ভোর রাতে সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় । এই ভাঙনের জেরে শুধু বাড়ি নয়, গঙ্গা গর্ভে তলিয়ে গেল কৃষি জমি, গাছপালা ও দীর্ঘদিনের মাটির বাঁধ ।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় । জানা যাচ্ছে, চোখের নিমিষেই তলিয়ে যায় গঙ্গা তীরবর্তী এলাকায় ২০ থেকে ২৫ টি বাড়ি । বাড়ি সহ ঘরের যাবতীয় আসবাব পত্র গঙ্গায় পড়ে গেলেও ঘুম থেকে জেগে কোনরকমে প্রাণে বেচেঁছেন পরিবারের সদস্যরা ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে উত্তর চাঁচন্ড গ্রামে । ভাঙনের আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েক’শ’ পরিবার । নিজ নিজ সামগ্রী নিয়ে পালানোর হিড়িক পড়েছে গ্রাম জুড়ে । রাতের অন্ধকারে এমন ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্কে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।
গঙ্গা ভাঙনের খবর পেয়ে সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ছুটে আসেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম । উত্তর চাঁচন্ড গ্রামে ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি । পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরীভিত্তিক ভাবে খাবারের ব্যবস্থা করেন । এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর থাকার জন্য বাসুদেবপুর হাইস্কুলে ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

