বহরমপুরে গঙ্গার ঘাটে চলছে কাঠামো সরানোর কাজ

উৎসব শেষে নিজের পুরনো ছন্দে ফিরছে গোটা বাংলা । দশমী তিথিতে নানা ঘাটে চলল প্রতিমা নিরঞ্জনের কাজ । প্রতিমা বিসর্জনের ফলে গঙ্গা দূষণ নিয়ে বিতর্ক অনেক দিনের ৷ পুরসভা এই নিয়ে সম্প্রতি অনেক ব্যবস্থা নিলেও দূষণের মাত্রা কমেনি গঙ্গায় ৷

এই বছর উদ্যোগ গ্রহণ করল বহরমপুর পৌরসভা । বহরমপুর পৌরসভার পক্ষ থেকে দশমীর পর থেকেই একাদশীর দিনে গঙ্গার ঘাটে কাঠামো সরানো কাজ শুরু করা হল । দিনভর এই কাজ করলেন বহরমপুর পৌরসভার অধীনে থাকা কর্মচারীরা ।

মন খারাপের শারদোৎসবের একাদশীতেও গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন । এদিনেও সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো । এদিন ঘাটে ছিল গঙ্গা দূষণ রোধের পর্যাপ্ত ব্যবস্থা । ফলে দশমীতে কিছু সংখ্যক প্রতিমা নিরঞ্জনের পর আবার একাদশীতেও সকাল থেকে চলছে নিয়ম মেনে বিসর্জন পর্ব ।

গঙ্গায় বিসর্জন দেওয়ার পর প্রতিমার কাঠামো যত তাড়াতাড়িই সরানো হোক না কেন , প্রতিমার রং বা শোলার গয়না জলের সঙ্গে মেশে ৷ এছাড়া ফুল মালা তো রয়েছেই ৷ লিটার লিটার রং, প্লাস্টার অফ প্যারিস ও টক্সিক সিন্থেটিক দ্রব্যও পড়ে থাকে গঙ্গায় ৷ অনেক সময় এমনও দেখা গিয়েছে যে বহরমপুরের গঙ্গা ঘাটের পাড়ে প্রতিমার কাঠামো সরিয়ে দেওয়া হলেও উল্টোদিকে ঘাটে ফুল-মালা জমে থাকতে ৷ তাই গঙ্গা দূষণ রোধে সব জায়গাতেই সমানভাবে পুরসভাকে তৎপর হতে হবে বলে মত পরিবেশবিদদের ৷

ইতিমধ্যেই বাড়ির এবং বেশ কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন হয়েছে বহরমপুর শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে । পুরকর্মীরা কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে সমস্ত ঘাট পরিস্কার করে দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube