বাংলাদেশে আছড়ে পড়বে হামুন, ঘূর্ণিঝড়ের চাপ সরতেই উত্তুরে হাওয়া বঙ্গে

বুধবার গভীর রাতে বাংলাদেশেই ল্যান্ড ফল হতে চলেছে ঘূর্ণিঝড় হামুন-এর । ঘন্টায় ৯৫ কিলোমিটার গতিবেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় হামুন । আগামী ৬ ঘন্টায় এটি শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর । এই সিস্টেম থেকে আর বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই এই রাজ্যে । আগামী কয়েক দিনে কমবে তাপমাত্রা; যার জেরে বাড়বে শীতের আমেজ । উত্তুরে হাওয়ার প্রভাব চলবে রাজ্যজুড়ে ।

ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া আবার প্রভাব বিস্তার করবে বাংলায় । আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই মত আবহাওয়াবিদদের । ঘূর্ণিঝড় বাংলাদেশে সরে যাওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায় । উত্তর বঙ্গোপসাগর উপকূল আজও উত্তাল থাকবে । তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ইতিমধ্যেই মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেি থাকবে বলে খবর । সব মিলিয়ে শীতের আমেজ পশ্চিমের জেলায় খুব বেশি অনুভূত হবে । বাকি জেলাতেও হালকা শীতের আমেজ ক্রমশ বাড়বে ।

পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি হবে । আগামী দু-তিন দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি । উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আগমনী বার্তা পৌঁছে গিয়েছে । ঘূর্ণিঝড় সরে যেতেই উত্তুরে হাওয়ার প্রভাব । কলকাতা সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা বাড়লে শীতের আমেজ কমবে । বাকি জেলায় সকালেও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে ।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই । বুধবার আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে । দিনে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বেশি রয়েছে । আগামিকাল থেকে রাতের তাপমাত্রাও কমবে । শীতের আমেজ অনুভূত হবে সকাল ও সন্ধ্যায় ।

বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশ ।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী ২৪ ঘন্টায় আসাম এবং মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কেরল এবং মাহেতেও । পশ্চিমী ঝঞ্ঝা এলে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube