উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন এবং তা ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে বলে জানা যাচ্ছে । বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে । বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে । পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা ! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ।
এই পরিস্থিতির জেরে রাজ্যে উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে । একই সঙ্গে উপকূলের জেলায় একাদশী পর্যন্ত চলবে দুর্যোগ । মঙ্গলবার সকাল থেকেই ঝোড়ো হাওয়া থাকবে উপকূলের জেলাগুলিতে । আজ ও কাল; দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । আগামীকাল বুধবারে ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে । বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে, ও পরিস্থিতির উন্নতি হবে বলেই জানা যাচ্ছে ।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোচ্ছে । আজ দশমীর দিন এটি আরও শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে’ পরিণত হবে । তবে আগামীকাল বুধবার দুপুরে এটি বাংলাদেশ স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপ রূপে । স্থলভাগে ঢোকার আগে এটি শক্তি হারাবে । খেপুপাড়া থেকে চট্টগ্রামের মাঝখান দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করবে ।
এর প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে । পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে । সমুদ্র উত্তাল হবে; উপকূলে ঝোড়ো হাওয়া বইবে । দশমীর সকাল থেকে একাদশীর বিকেল পর্যন্ত উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের আজ মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
আপাতত এই গভীর নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলার দীঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ।
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে । আপাতত সাত দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই । আজ থেকে পুজোর ক’টা দিন পরিষ্কার আকাশ সহ শুকনো ও মনোরম আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই । বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হতে পারে । দু-এক পশলা খুব হালকা বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে আগামী ২৪ ঘন্টায় ।
দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার দশমীর দিন ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় । কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ সহ দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দশমীর দিন রেইনি ডে পরিস্থিতি হতে পারে কয়েক জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ; মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে । তবে বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে । কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে । বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
একাদশীর দিন পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । হাওড়া, হুগলি, কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস । বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর; আবহাওয়ার উন্নতি হবে বেলার দিকে।
২৭ শে অক্টোবর শুক্রবার কার্নিভালের দিন কলকাতায় পরিস্কার আকাশ ও মনোরম পরিবেশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে না কার্নিভালের দিনে ।
কলকাতায় মঙ্গলবার দশমীর দিন এবং বুধবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে । বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে; আবার শুষ্ক আবহাওয়া থাকছে শনিবার ও রবিবার । বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ।
দশমী একাদশীর দিন বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে । কেরল ও মাহেতেই বৃষ্টির সম্ভাবনা । তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুধুমাত্র দক্ষিণ ভারতের কেরল ও সংলগ্ন এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির সেভাবে কোন সম্ভাবনা নেই । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

