তৃণমূল ও কংগ্রেস-সিপিএম জোটের সংঘর্ষে উত্তপ্ত চাঁচল

চাঁচল থানার কলিগ্রামের প্রানসাগরে তৃণমূল ও কংগ্রেস-সিপিএম জোটের সংঘর্ষ । বুধবার ভোররাতে তৃণমূলের প্রধান রেজাউল খানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । সকালেই প্রধানের অনুগামীরা চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করেন । জানা যাচ্ছে জোটের কর্মীরাও তেড়ে আসে অবরোধ স্থলে । দুই তরফে চলে লাঠালাঠি । প্রধানের ছোট ভাই রক্তাক্ত হয়ে পড়েন এই ঘটনার জেরে । প্রধান পক্ষের প্রায় ১০ জন আহত হয় বলে দাবি উঠেছে । জোট পক্ষের বেশ কয়েকজনও জখম হন এই ঘটনায় ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত হয় মহালয়ার দিন থেকে ।মাঠে খেলা নিয়ে প্রধান ও জোটের কর্মীদের বচসা শুরু হয় । খেলা শেষে প্রধানের ভাই, ইমরান খান বাইক নিয়ে বাড়ি ফিরলে চলন্ত অবস্থায় তাঁকে কাঠের বাটাম দিয়ে মারে জোটের কর্মীরা ।যার জেরে মাথায় গুরুতর চোট পান তিনি । মালদহে চিকিৎসা করানো হয় তাঁর ।

ফের সপ্তমীর রাতে জোটের এক কর্মীর বাড়িত ভয়াবহ আগুন লাগে । তাঁদের দাবি অনুযায়ী, সেই আগুন প্রধান ও তাঁর ভাইরা লাগিয়েছেন । এমনটাই অভিযোগ তুলছে জোট পক্ষ । এর পর ফের আজ বুধবার প্রধানের বাড়িতে আগুন লাগে । পথ অবরোধ চললে দুই পক্ষের কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube