জমি নিয়ে চলছিল বিবাদ । আর তার জেরেই মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম লবকুমার নস্কর; তাঁর বয়স হয়েছিল ৪২ বছর । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সজিনাতলা গ্রামে।
এদিনের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুবীর কুমার নস্কর । তাঁকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সাথে ভাইপো সুবীরের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে। বুধবার সকালেও দু’জনের মধ্যে এ নিয়ে বচসা হয় । তখনই আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করে কাকা । ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুবীর । প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লবকুমার নিজের ঘরে ঢুকে করাত দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন ।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

