ফরাক্কাতে চুরির ঘটনায় সাফল্য পুলিশের

পাঁচটি চুরি যাওয়া মোটর সাইকেল ও একটি স্করপিও গাড়ি সহ গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানায়।

এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ফরাক্কা থানা নাকা চেকিং পয়েন্টে পুলিশ একটি চুরি যাওয়া মোটর সাইকেল সহ একজনকে গ্রেফতার করে । ধৃতকে সোমবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গীপুর কোর্টে পাঠানো হয় । ধৃতকে কোর্ট থেকে পুলিশ হেফাজতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

এরপর ফরাক্কা থানার পুলিশ সোমবার রাতে মালদহ জেলার মোয়াজ্জেমপুর এলাকা থেকে পাঁচটি মোটর সাইকেল ও একটি স্করপিও সহ ৩ জনকে আটক করে নিয়ে আসে । ধৃত তিনজনকে মঙ্গলবার আবারও পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠানো হয় । এই চুরির সঙ্গে আরও কে কে জড়িত তা জানতে ধৃতদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায় । পুলিশের প্রাথমিক অনুমান ধৃতদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে; সেই কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube