পুজোর অন্তিম পর্বে নিম্নচাপের ভ্রুকুটি

আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । এই মুহূর্তে গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে বলে জানা গিয়েছে । দীঘা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে ও পারাদ্বীপ থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশ এর খেপুপাড়া থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই নিম্নচাপ ।

আগামী ১২ ঘণ্টায় এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মত আবহবিদদের । ১২ ঘণ্টা পর থেকে এটি বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে । আগামী তিন দিনের অভিমুখ থাকবে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে । সবশেষে এটি বাংলাদেশের দিকেই এগোবে ।

আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । এর ফলে আগামীকাল উপকূলে জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।বাকি জেলাতে বৃষ্টি হবে না বলেই জানা গিয়েছে ।

২৪ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাঁকি জেলাতে মাঝারি বৃষ্টি হবে । ২৫ তারিখ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । বাকি জেলাতে হতে পারে হালকা বৃষ্টি ।২৪ তারিখ উপকূলে জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

দুই ২৪ পরগনায় হাওয়ার গতি থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় । মৎস্যজীবীদের ২৪ তারিখ ও ২৫ তারিখ সমুদ্র যেতে মানা করা হয়েছে । ২৩ তারিখের মধ্যে ফিরে আসবার অনুরোধ করা হচ্ছে তাঁদের । ২৫ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ও ২৭ তারিখ কার্নিভালের দিন আকাশ পরিষ্কার থাকবে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube