সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার ছয়

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৩ই অক্টোবর সোনারপুরে সোনার দোকানে ডাকাতি হওয়ার ছয়দিনের মাথায় ডাকাতির কিনারা করল পুলিশ। উদ্ধার সোনা রুপোর গয়না সহ নগদ টাকা। গ্রেফতার পাঁচ দুষ্কৃতি ও এক স্বর্ণ ব্যবসায়ী সহ মোট ছয় জন।

শুক্রবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করে জানালেন, পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। তিনি জানান, সোনারপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে। তাদেরকে জেরা করে কুলতলির মহিষমারি এলাকা থেকে সোনারপুরে সোনার দোকানে ডাকাতি হওয়া সোনা রুপোর গহনা কেনার অপরাধে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিশ।

ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিদ্যুৎ । সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রথমে একটি বাইক চিহ্নিত করে পুলিশ এবং পরে ওই বাইক চিহ্নিত করে ডাকাত দলকে ধরতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড তাজা কার্তুজ। সেই সঙ্গে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৪০ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপোর গহনা সহ নগদ ৩০ হাজার টাকা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube