পুজোর মুখেই ফের দেখা দিল নিম্নচাপের আশঙ্কা! আরবসাগরে তৈরি হচ্ছে ঘূনাবর্ত। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে । যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোন প্রভাব পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের ।
এখনও পর্যন্ত পুজোয় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই খবর । ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে । অনুভূত হবে উত্তুরে হাওয়ার প্রভাব । মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের । নবমী দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে । কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে; হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে বলেই মতো বিশেষজ্ঞদের । ধীরে ধীরে জলীয় বাষ্প বাতাসে কমে, শুকনো আবহাওয়া তৈরি হবে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ।
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকছে । আগামী ৪৮ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে ।ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আসাম ও সংলগ্ন এলাকায় । তামিলনাড়ুতে রয়েছে আরও একটি ঘূনাবর্ত।
উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে । হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় । এরপর শুধু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে । সোমবার ও মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
দক্ষিণবঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে । জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বৃষ্টির সম্ভাবনা কম । আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দক্ষিণা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে । আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ ।দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে ।
কলকাতায় আগামী দুদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কমবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । মেঘমুক্ত পরিস্কার আকাশ থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯২ শতাংশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

