প্রথা মেনে পালিত হল রামকৃষ্ণ মঠের কুমারী পূজা

রবিবার অষ্টমী । দিকে দিকে চলছে দুর্গাষ্টমীর পুজো ও অঞ্জলী । সেই প্রাচীন প্রথা মেনে কামারপুকুর রামকৃষ্ণ মঠে আজ শেষ হল কুমারী পূজার অনুষ্ঠান ।

মঠের নিয়ম অনুযায়ী প্রতিবছরই অষ্টমীর বিশেষ দিনে সকাল থেকে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় । পাশাপাশি কুমারী পুজোরও আয়োজন হয়ে থাকে এখানে । সেই মত এবছর কামারপুকুরের বাসিন্দা বৈশানী চক্রবর্তীকে কুমারী হিসাবে পূজিত করলেন মঠ কর্তৃপক্ষ ।

কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ বলেন রামকৃষ্ণ মঠের নিয়ম অনুযায়ী দেশের অন্যান্য প্রান্তের মতোই এই মাঠেও হল কুমারী পুজো । এই কুমারী পুজো স্বামী বিবেকানন্দ প্রচলন করে গিয়েছিলেন । একই সাথে এদিন কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা হয়েছে । কুমারী পূজোতে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছেন কুমারী বৈশানীর মা স্নিগ্ধা চক্রবর্তী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube