রবিবার মহাষ্টমী । তারাপীঠে মা তারাকে পুজো করা হচ্ছে দুর্গা রূপে।
তারাপীঠে মা তারা একমাত্র অধিষ্ঠাত্রী দেবী । তাই তারাপীঠে অন্য কোন দেবী মুর্তির পুজো করা হয় না। মা তারাকেই সর্বদেবী রূপে পুজো করা হয়ে থাকে এখানে । প্রাচীনকাল থেকে এই রীতি চলে আসছে তারাপীঠে ।
সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই চারটি তিথিতেই মা তারাকে দুর্গা রূপে পুজো করা হয়ে থাকে। আজ মহাঅষ্টমীর তিথিতে তারাপীঠের মূল মন্দিরের সামনে নাটমন্দিরে করা হয় মহাযজ্ঞ । ন’টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে মা তারাকে পুজো করা হয় ।
মহা অষ্টমীর তিথিতে তারাপীঠ মন্দিরে করা হল কুমারী পুজো । গতবছর থেকেই তারাপীঠ মন্দিরে অষ্টমীর তিথিতে কুমারী পুজো শুরু হয়েছে । আজ মহাঅষ্টমীর তিথিতেও কুমারী পুজো করা হল তারাপীঠ মন্দিরে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

