জয়রামবাটিতে দুর্গাষ্টমীর কুমারী পুজো

‘সবার মঙ্গল হোক’ মা সারদা এমন কথা সকলের উদ্দেশ্যে বলতেন । তাঁর আশীর্বাদ ও ভালোবাসা তাঁর সকল সন্তানের মধ্যে সবসময় থাকবে । এই কথা বারে বারে বিশ্বজননী মা সারদা ভক্তদের বলতেন ।

শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাঁর স্ত্রী সারদাকে জগত জননী, শক্তিরূপে আরাধনা করেছিলেন । স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা সাধারণ মা নন; তিনি সাক্ষাত দুর্গা । সেই বিশ্বজননী, জগতজননী মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজা শুরু হয় ১৯২৫ সালে । মাতৃমন্দিরে ঘটে পটে শুরু হয় দেবী দুর্গার আরাধনা ।

প্রায় ৭ বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয় । এখানে পুজো হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে । বিধি ও তিথি মেনেই দেবীর আরাধনা করা হয় মাতৃমন্দিরে । অষ্টমীতে সকাল ৯ টায় তিথি মেনেই কুমারী পুজো শুরু । এবার কুমারী রূপে পুজিতা হয়েছে তুহিনা ভট্টাচার্য্য । তাঁর বয়স সাড়ে পাঁচ বছর । তাঁর বাড়ি কোতুলপুর । মায়ের পুরানো বাড়ি থেকে কুমারীকে নিয়ে আসা হয় । দুর্গা মন্ডপে সেখানেই শুরু হয় কুমারী পুজো ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube