পুজোর মধ্যেই ফের বাঁধল বড় বিপত্তি । বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার বহুলা নর্থ জামবাদ কোলিয়ারির অভ্যন্তরে চাল ধসে গুরুতর জখম হলেন তিনজন শ্রমিক । স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক ।
আশঙ্কাজনক অবস্থায় তিনজন ইসিএল-এর শ্রমিককে প্রথমে কেন্দা এরিয়ার ছোড়া হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে ।
এদিনের ঘটনায় স্থানীয় শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, ইসিএল-এর গাফিলতির কারণে বারবার এই ধরণের ঘটনা ঘটতেই থাকছে । এদিনের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন । আধিকারিকদের ঘিরে ঘটনাস্থলে বনবহাল ফাড়ির পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

