জঙ্গল থেকে উদ্ধার দুই বালতি তাজা বোমা

পুজোর মধ্যেই তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। আমবাগানের জঙ্গল থেকে দুটি বালতি থেকে উদ্ধার প্রায় ২০টি তাজা বোমা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের খেজুরতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে খেজুরতলায় একটি আমবাগানে জঙ্গলের মধ্যে থেকে দুটি বালতিতে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। এদিকে বোমা উদ্ধারের পরেই দুই বালতি বোম ঘিরে রেখেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা আমবাগানের মধ্যে বোমাগুলো রেখেছে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে যে কোনো রকম ঘটনা ঘটার আগেই তৎপরতার সাথে দুই বালতি বোমা উদ্ধার করতে সক্ষম হয় সামশেরগঞ্জ থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube