কয়লাখনিতে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের

ঝারখান্দের পাকুড় এলাকায় কয়লাখনিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক যুবক। পরিবার সুত্রে জানা যায়, বছর ২৩ এর মৃত যুবকের নাম আসমাউল শেখ । বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর অন্তরদীপা গ্রামে।

মাস দেড়েক থেকে পাকুরের লোটামারা কয়লা খনিতে কাজ করতে শুরু করেন ওই যুবক। বাড়ি থেকেই যাতায়াত করতেন তিনি। দিন কয়েক আগে উত্তর অন্তরদীপা গ্রাম থেকে কয়লা খনিতে কাজ করতে যায় আসমাউল শেখ। সেখানে মালগাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে সারা শরীর ঝলসে যায় তার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ ও পরবর্তীতে পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় যুবকের বলে জানা যায়।

মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাত্র ২৩ বছর বয়সে যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকাচ্ছন্ন উত্তর অন্তরদীপা গ্রাম। সূত্রের খবর, বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube