নিউজটাইম ওয়েবডেস্ক :
লেখক ও কবি সুকুমার রায়ের চিরস্মরণীয় কবিতার বই “আবোল তাবোল” প্রকাশনের শতবার্ষিকী উপলক্ষে হাতিবাগান নবিন পল্লী বেছে নিয়েছে এই থিম । বইয়ের পাতা সাদা-কালো হওয়া সত্ত্বেও পাড়ার সব বাড়ির সাদা-কালো রঙের উপর ফুটিয়ে তোলা হয়েছে বইয়ের নানান চরিত্রের ছবি । তাঁর সাথে আছে মানুষরূপী বইয়ের চরিত্ররা যারা তাঁদের গুন বহিপ্রকাশে কোনও ত্রুটি রাখেনি ।
আবোল তাবলের প্রথম
প্রকাশক ছিলেন ‘ইউ রায় অ্যান্ড সন্স’ । তাঁর আদলে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ।
প্রায় দেড় বছরের পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছে এই মণ্ডপ । এই বছর ‘আবোল তাবোল’ ও সুকুমার
রায়ের প্রকাশনি ও মৃত্যু বার্ষিকীর ১০০ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে এই পরিকল্পনা ।
মণ্ডপ প্রাঙ্গনে
রাখা হয়েছে একটি প্রিন্টিং প্রেস, যেটি সুদূর মেদিনীপুর থেকে আনানো হয়েছে । ইউ রায়
অ্যান্ড সন্স-এর প্রিন্টিং প্রেসের একটি কাঠের টুকরো দেবীমূর্তির নির্মাণের কাজে ব্যবহৃত
হয়েছে ।
অনন্যা প্রতিমা,
অন্যতম নিদর্শন এবং সাদা কালো কালিঝুলির ফাঁকে আবোল তাবোলের ভিত্তিতে মণ্ডপসজ্জা সফল
ভাবে সুকুমার রায়কে শ্রদ্ধা জানাতে সক্ষম হয়েছে । পুরো পাড়াকেই মণ্ডপ হিসেবে থিমের
ভিত্তিতে সাজানো হয়েছে । ছোট ছোট মঞ্চে সুকুমার রায়ের বিভিন্ন ছোট কবিতা নাটক রূপে
দেখিয়ে দর্শকদের আনন্দ দিচ্ছে হাতিবাগান নবিন পল্লী