দেবীপক্ষেও অব্যাহত নারী নির্যাতন

দেবীপক্ষ শুরু হতে না হতেই আবারও শুরু হল নারী নির্যাতন । মালদহে আবারও গণধর্ষণের শিকার হলেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে বুধবার যা ছিল দেবীপক্ষের চতুর্থীও ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে জমি নিয়ে চলছিল গন্ডগোল। প্রতিশোধ নিতে চতুর্থীর রাত্রে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয় । মালদহের ইংলিশ বাজার থানার নরহাট্রা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । খবর পেয়ে গতকাল গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে ইংরেজবাজার মহিলা থানার পুলিশ।

আজ গৃহবধুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে । নির্যাতিতা গৃহবধূ স্বামীর অভিযোগ, ২০১৬ সাল থেকে ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় তিন ব্যক্তির সাথে তাদের গন্ডগোল চলছিল । গতকাল সন্ধ্যায় খড়ির পাতা আনতে গিয়ে একা পেয়ে তার স্ত্রীকে ওই তিন ব্যক্তি গণধর্ষণ করে এবং মারধর করে বলে অভিযোগ । পরে তার স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি আরও জানান গতকাল রাত্রেই হাসপাতালে মহিলা থানার পুলিশ এসেছিল । আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube