পাচারের আগেই বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হল রানিনগরে । রানিনগর থানার পুলিশ প্রসাশনের হাতেই মঙ্গলবার ধরা পড়ল অগুন্তি ফেন্সিডিল ।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রানিনগর থানার পুলিশ লক্ষ্মীনারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালায় । সেই সময় দুই বস্তা ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। দু’টি বস্তা থেকে মোট ২৯৬ পিস ফেন্সিডিলের বোতল উদ্ধার হয় ।
এই ঘটনায় গ্রেফতার হওয়া দু’জনের নাম রাকেশ সেখ ও রফিকুল মন্ডল । ধৃত দুই জনেরই বাড়ি রানিনগর থানার অন্তর্গত সেনপাড়া এলাকায় । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করেছে রানিনগর থানার পুলিশ । পাশাপাশি ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে বলেই জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

