সংবাদ মাধ্যমের ক্ষমতায় আদালতের বাঁধন

।। স্বর্ণালী মান্না ।।

একদিকে চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত; আর অন্যদিকে সংবাদ মাধ্যমের ক্ষমতায় রাশ টানতে আদালতে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সেই মামলায় ইডি এবং সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ।

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের খবর এমন ভাবে সংবাদ মাধ্যমে পরিবেশন করা হচ্ছে যাতে তাঁর পরিবারের সম্মান নষ্ট হচ্ছে ।  মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে । এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও একই সঙ্গে সংবাদ মাধ্যমকে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । এদিন আদালতের স্পষ্ট নির্দেশ তদন্ত চলাকালীন তল্লাশির সময় কোনও “লাইভ স্ট্রিমিং” করা যাবে না । পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে আনা যাবে না কোনও বাজেয়াপ্ত করা জিনিষের তালিকা অথবা ‘সিজার লিস্ট’।

পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের বিষয়ে সংবাদ মাধ্যমকে আগে থেকে কোন তথ্য দিতে পারবেন না আধিকারিকরা । আদালতের নির্দেশ অনুযায়ী তল্লাশি চালানোর সময় কোনও সংবাদ মাধ্যমকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না ইডি । এই বিষয়ে সংবাদ পরিবেশন করার সময়ে অভিযুক্তদের কোনও রকম ছবিও আনা যাবে না প্রকাশ্যে । পাশাপাশি নির্দেশ দেওয়া হয় চার্জশিট পেশ করার আগে কোনও রকম ছবি দেওয়াও যাবে না সংবাদ মাধ্যমে । এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী বছরের জানুয়ারি মাসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube