সোমবার বালিতে খুন হলেন এক গৃহবধূ । রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ । বালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । বেলুড় ধর্মতলা রোডের এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য।
সোমবার রাতে ওই ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে । বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা ৩১ বছর বয়সী গৃহবধূ দীপা পালের দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিশ । তাঁর স্বামী অক্ষয় পাল কাজের সূত্রে সকালে বের হয়েছিলেন । রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঘরের মেঝেতে । বাড়ির মেঝে রক্তে ভেসে যাচ্ছে। এরপর ঘটনাস্থলে বালি থানার পুলিশ পৌঁছয় । দেহটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ এটিকে খুন বলে মনে করছে । তবে কী কারণে এই খুন এখনও পর্যন্ত তা জানা যায়নি । ফরেনসিক পরীক্ষার জন্য ঘরটিকে ঘিরে রাখা হয়েছে । বালি থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে । মৃতার স্বামী অক্ষয় পালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

